পথ দুর্ঘটনায় মৃত্ এক
দি নিউজ লায়ন ; মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক জনের আহত আরো দুই জন। মৃত ব্যক্তির নাম মানিক বিশ্বাস বয়স আনুমানিক (৪০) ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নাকাশিপাড়া থানার নাওভাঙ্গা এলাকায়।
সূত্রের খবর শনিবার রাতে মানিক বিশ্বাস সঙ্গে আরও দুজনকে নিয়ে মোটরসাইকেল করে বেথুয়াডহরী দিকে আসছিলেন সেই সময় পিছন থেকে একটি লরি আচমকা ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত বলে জানায়। এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Post a Comment